ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ২১, ২০২৬, ০৬:৪১ পিএম

ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উৎসবে ভক্তদের এক সারপ্রাইজ নিউজ দিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। 

শনিবার ঈদের প্রথম দিনে সামাজিক মাধ্যমে নিজের বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন তিনি। জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পারিবারিকভাবে কাউসার মাহমুদের (সায়ান) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনের এই বিশেষ সংবাদটি প্রসঙ্গে নীলাঞ্জনা নীলা জানান, দীর্ঘদিনের জানাশোনা ও পারস্পরিক বোঝাপড়া থেকেই দুই পরিবারের পূর্ণ সম্মতিতে তারা জীবনের নতুন এই অধ্যায় শুরু করেছেন। বিবাহোত্তর অনুষ্ঠানটি অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। নতুন পথচলার শুরুতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তিনি, যেন তাদের আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিতে পরিপূর্ণ হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন নীলাঞ্জনা নীলা। এরপর ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের পাশাপাশি বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। বর্তমানে নাটক ও সিনেমা দুই মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন প্রতিভাবান এই অভিনেত্রী।

জেএইচআর

Link copied!