ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিয়ের পিঁড়িতে আলোচিত সিমরিন লুবাবা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ০৯:৫২ পিএম

বিয়ের পিঁড়িতে আলোচিত সিমরিন লুবাবা

আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে লুবাবা নিজেই এই খবরটি নিশ্চিত করে ভক্তদের চমকে দিয়েছেন।

দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। সম্প্রতি তিনি নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছিলেন। তখন থেকেই তার ভক্ত-অনুরাগীরা তাকে নিয়ে ইতিবাচক আলোচনা করছিলেন।

এবার বিয়ের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন লুবাবা। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

লুবাবার এই পরিবর্তনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। বিয়ের খবরটি শেয়ার করার পর তার কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীরা নানাভাবে অভিনন্দন ও দোয়া জানিয়েছেন।

অনেকে মন্তব্য করেছেন, আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখেন। লুবাবার নতুন এই পথচলা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তারা তার সুস্থ ও সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

জেএইচআর

Link copied!