ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০১:১৯ পিএম

কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু

মাত্রা ২৬ বছর বয়সে আকস্মিক মৃত্যু হয়েছে জাপানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জেপার। গত ৫ এপ্রিল বিষয়টি জানা গেলেও মৃত্যুর স্পষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।

মার্কিন ট্যাবলয়েট সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, জেপার অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক ঘোষণায় মৃত্যুর তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ‘অপ্রত্যাশিতভাবে মারা গেছেন জেপা।’

এতে বলা হয়েছে, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জেপার অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। এই কঠিন সময় ভালোবাসা ও সমর্থনের জন্য জেপার সব ভক্ত-শুভাকাঙক্ষীদের ধন্যবাদ। 

জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়াটর মৃত্যুর কয়েকদিন আগে থেকেই তার শারীরিক অসুস্থতার ইঙ্গিত দিয়ে আসছিলেন। গত ২০ মার্চ একটি ভিডিওতে তার শরীরে বিভিন্ন অংশ কালশিটে দাগ দেখা যায়। যা মদ্যপানের কারণে হয়েছে।

এমনকি মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে ৩১ মার্চ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেও অ্যালকোহল নির্ভরতার কথা জানিয়েছিলেন। পোস্টে তিনি লেখেন, মদ্যাসক্তদের গড় আয়ু ৫০ বছর হলেও তিনি হয়তো তার অর্ধেক বয়সেই জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছেন।

এম জি

Link copied!