ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পূর্ণিমাকে পাঠানো প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই চিঠিতে কী লেখা ছিল!

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০৬:৩২ পিএম

পূর্ণিমাকে পাঠানো প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই চিঠিতে কী লেখা ছিল!

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা দীর্ঘ ক্যারিয়ারের এক বিশেষ স্মৃতির কথা নতুন করে সামনে এনেছেন। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, ২০০৩ সালে তাঁর অভিনীত একটি চলচ্চিত্র দেখে মুগ্ধ হয়ে তাঁকে চিঠি পাঠিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

পূর্ণিমা জানান, ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট সিনেমা ‘মনের মাঝে তুমি’ ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে উপভোগ করেন তারেক রহমান। সিনেমাটি দেখার পর তিনি এর ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের উৎসাহিত করতে একটি শুভেচ্ছা বার্তা পাঠান।

চিঠির বিষয়বস্তু সম্পর্কে পূর্ণিমা বলেন, চিঠিতে তিনি (তারেক রহমান) সিনেমার সকল অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেখানে লেখা ছিল এ ধরনের মানসম্পন্ন সিনেমা নিয়মিত নির্মাণ হওয়া উচিত এবং আমাদের কাজের এই ধারাবাহিকতা যেন বজায় থাকে।

স্মৃতি রোমন্থন করতে গিয়ে পূর্ণিমা আরও বলেন, তখন আজকের মতো সামাজিক মাধ্যমের যুগ ছিল না। আমার মা এতই খুশি হয়েছিলেন যে, পরিচিত সব সাংবাদিককে ওই চিঠিটি দেখিয়েছিলেন। প্রধানমন্ত্রীর পাঠানো সেই অভিনন্দন বার্তা তাঁকে অভিনয় জীবনে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল বলে জানান এই অভিনেত্রী।

জানা গেছে, পূর্ণিমার এই বিশেষ সাক্ষাৎকার সংবলিত ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ পডকাস্টটি শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। যেখানে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের আরও অনেক অজানা তথ্য উঠে আসবে।

জেএইচআর

Link copied!