ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১১, ২০২৬, ০৪:২৩ পিএম

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা

বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী মাসে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। 

আর এই বিশ্বমঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণিল করতে যোগ দিচ্ছেন জনপ্রিয় কে-পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’-এর বিশ্বখ্যাত তারকা লিসা। উত্তর, মধ্য ও ক্যারিবীয় ফুটবল কনফেডারেশন (কনকাকাফ) সম্প্রতি লিসার পারফর্ম করার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে কাতার বিশ্বকাপে বিটিএস তারকা জাংকুক ‘ড্রিমার্স’ গান গেয়ে বিশ্ব জয় করেছিলেন। এবার সেই ধারাবাহিকতায় একজন নারী কে-পপ শিল্পীর পারফর্ম করার গুঞ্জন ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন লিসা। ক্রীড়া সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ নিশ্চিত করেছে যে, লিসা তাঁর নজরকাড়া পারফরম্যান্স দিয়ে উদ্বোধনী মঞ্চ মাতাবেন।

যেহেতু এবারের বিশ্বকাপ তিনটি দেশে আয়োজিত হচ্ছে, তাই উদ্বোধনী অনুষ্ঠানকেও তিনটি বিশেষ ভাগে ভাগ করা হয়েছে:

  • যুক্তরাষ্ট্র (লস অ্যাঞ্জেলেস): সোফি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচের আগে লিসা তাঁর পারফরম্যান্স দেখাবেন। তাঁর সাথে আরও থাকবেন কেটি পেরি, ফিউচার এবং ডিজে স্নেকের মতো তারকারা।
  • কানাডা (টরন্টো): এখানে দর্শক মাতাবেন মাইকেল বুলে, অ্যালানিস মরিসেট এবং অ্যালেসিয়া কারা।
  • মেক্সিকো (এস্তাদিও আজতেকা): মেক্সিকোর মঞ্চে থাকছেন রক ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ এবং তাইলার মতো শিল্পীরা।

ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্বোধনী অনুষ্ঠানগুলো ১৩ মিনিট করে স্থায়ী হবে। তবে মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামের অনুষ্ঠানটি হবে ১৬ মিনিট ৩০ সেকেন্ডের। ফুটবল আর সংগীতের এই অপূর্ব সমন্বয় দেখার জন্য এখন মুখিয়ে আছে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত।

জেএইচআর

Link copied!