ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জেবাকে ধন্যবাদ জানালেন ওমর সানী, ভুলের জন্য চাইলেন ক্ষমা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৩:৩৭ পিএম

জেবাকে ধন্যবাদ জানালেন ওমর সানী, ভুলের জন্য চাইলেন ক্ষমা

অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সার্টিফিকেশন সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে জেবাকে ধন্যবাদ জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। একই সাথে সিনেমাটির মুক্তিতে কিছু শর্ত জুড়ে দেওয়ার পাশাপাশি স্ত্রী মৌসুমীর একটি ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় সিঙ্গাপুর থেকে ওমর সানী বলেন, আপনারা জানেন ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মূলত একটি খণ্ডকালীন নাটক। বিদেশে গিয়ে অনুরোধের ঢেঁকি গিলতে গিয়ে কাজটি করা মৌসুমীর একটি বড় ভুল ছিল। আর সেই সুযোগ নিয়ে নাটকটিকে সিনেমা হিসেবে রূপান্তর করার চেষ্টা করা হয়েছে। আমি জেবা জান্নাতকে ধন্যবাদ জানাই যে, সে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি বন্ধ করেছে।

তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে আরও বলেন, যারা এ ধরনের অপকর্ম করার সাহস দেখাচ্ছেন, তারা সাবধান হয়ে যান। নাটকের ফুটেজ চলচ্চিত্রের জন্য নয়, আর চলচ্চিত্রের ফুটেজ নাটকের জন্য নয়। আমি মনে করি, এই ধরনের কাজ নাটক হিসেবেই মুক্তি পাওয়া উচিত, চলচ্চিত্র হিসেবে সিনেমা হলে এসে যেন পরিবেশ নষ্ট না করে। মৌসুমীর এই ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

এদিকে সার্টিফিকেশন সাময়িক স্থগিতের বিষয়ে লাইভে এসে নির্মাতা হাসান জাহাঙ্গীর বলেন, সাধারণ মানুষ, তরুণ সমাজ ও প্রবাসীদের কথা চিন্তা করে একটি সুন্দর গল্পের সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্মাণ করেছি। ১৫ মে এটি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু হঠাৎ করেই এর প্রদর্শন সাময়িক স্থগিত করা হয়েছে। তবে সেন্সর বোর্ড সিনেমাটি বাতিল করেনি, কেবল সাময়িক স্থগিত করেছে। কেউ দয়া করে ভুল তথ্য ছড়াবেন না এবং চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না।

সিনেমাটি মুক্তির জন্য আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, এখনও কোনো অফিশিয়াল চিঠিপত্র হাতে পাইনি। কাগজ পেলেই আমি উচ্চ আদালতের দ্বারস্থ হব। আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।

জেএইচআর

Link copied!