ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শাহরুখ খানের বিলাসবহুল গাড়ির দাম নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৪:৩৯ পিএম

শাহরুখ খানের বিলাসবহুল গাড়ির দাম নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে

বলিউড সুপারস্টার শাহরুখ খান আবারও আলোচনায়। তবে এবার নতুন কোনো সিনেমার কারণে নয়, বরং তাঁর নতুন বিলাসবহুল গাড়িকে ঘিরেই ভক্তদের আগ্রহ তুঙ্গে।

সম্প্রতি নিজের গাড়ির সংগ্রহে অত্যাধুনিক বিলাসবহুল এসইউভি ‘ক্যাডিলাক এসকালেড’ যুক্ত করেছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিওতে মুম্বাইয়ের রাস্তায় শাহরুখ খানকে নতুন গাড়িটি নিয়ে বের হতে দেখা গেছে। এরপর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বিলাসবহুল গাড়ির তালিকায় অন্যতম জনপ্রিয় নাম ‘ক্যাডিলাক এসকালেড’। তবে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক কার্যক্রম ভারতে না থাকায় গাড়িটি ব্যক্তিগতভাবে আমদানি করা হয়েছে বলে জানা গেছে। উচ্চ আমদানি শুল্ক ও কর যোগ হওয়ায় ভারতে গাড়িটির সম্ভাব্য মূল্য প্রায় ৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬ কোটি ৩৯ লাখ টাকারও বেশি।

বিলাসবহুল গাড়ির প্রতি ভালোবাসার জন্য আগে থেকেই পরিচিত শাহরুখ খান। তাঁর ব্যক্তিগত সংগ্রহে রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের একাধিক দামি গাড়ি ও এসইউভি। নতুন এই সংযোজন সেই সংগ্রহকে আরও সমৃদ্ধ করল।

অন্যদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। আগামীতে তাঁকে দেখা যাবে কিং সিনেমায়। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খানকে।

অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। এতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন।

সবশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ডাঙ্কি সিনেমায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে।

এম জি
 

Link copied!