ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
কারিনা কায়সার

আমি মারা যাওয়ার পর এই ছবিটা দিয়েন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১৬, ২০২৬, ০২:২৫ পিএম

আমি মারা যাওয়ার পর এই ছবিটা দিয়েন

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের তৈরি বৈচিত্র্যময় ভিডিও আর প্রাণবন্ত হাসিতে যিনি প্রতিনিয়ত লাখো মানুষের মুখে হাসি ফোটাতেন, সেই কারিনা কায়সার আর নেই। যকৃতের বা লিভারের জটিলতায় ভুগে শুক্রবার রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ ভিডিও নির্মাতা বা ইনফ্লুয়েন্সার। তাঁর এই আকস্মিক ও অকালমৃত্যুর খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না সহকর্মী, তারকা ও ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে এখন কেবলই কারিনাকে হারানোর শোক ও স্মৃতিচারণা।

কারিনার মৃত্যুর পর তাঁর একটি সাদাকালো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নাট্যকার ও সাংবাদিক রুম্মান রশীদ খান এক আবেগঘন স্মৃতি প্রকাশ করেছেন। ছবিটি তোলার পর কারিনাকে পাঠিয়েছিলেন তিনি। ছবি দেখে উচ্ছ্বসিত কারিনা রসিকতা করে বলেছিলেন, তিনি মারা যাওয়ার পর যেন এই ছবিটি দেওয়া হয়।

কারিনার সেই কথার সূত্র ধরেই রুম্মান লিখেছেন, কারিনা যেখানেই থাকেন, ভালো থাকবেন।

এদিকে প্রিয় সহকর্মীকে হারিয়ে স্তব্ধ বিনোদন অঙ্গন। ভিডিও নির্মাতা রাকিন আবসার গভীর শোক প্রকাশ করে তাঁর বিদায় জানিয়েছেন। অন্যদিকে কারিনার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী ডানা লিখেছেন, এমন একটি দিনও মনে পড়ে না, যেদিন তাঁদের কথা হয়নি। কে আপন আর কে পর, সেই হিসাব না করেই সে পৃথিবীর সবাইকে আগলে রাখত।

জনপ্রিয় ভিডিও নির্মাতা রাফসান দ্য ছোটভাই কারিনার বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। নির্মাতা রেদোয়ান রনি স্মৃতিকাতর হয়ে লিখেছেন, জটিল জীবনকে কীভাবে হাসিখুশি দিয়ে সহজ করে ফেলা যায়, সেই শিক্ষা তিনি ওর কাছ থেকে নিতেন। সংগীতশিল্পী তাশরিফ খান লিখেছেন, কাছের মানুষদের যত্ন নেওয়ার কথা, কারণ কার সাথে কার কখন শেষ দেখা হয় কেউ বলতে পারবে না। এ ছাড়া অভিনেত্রী পূজা চেরী, রাবা খান, আলতাফ উদ্দীন আকরমি ও কিটো ভাইসহ অনেকেই কারিনার অকালবিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন।

কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও তৈরিতেই সীমাবদ্ধ ছিলেন না কারিনা কায়সার, অভিনয় এবং নাটকের চিত্রনাট্য লিখনেও তিনি নিজের মেধার স্বাক্ষর রেখেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, যকৃতের জটিলতা গুরুতর রূপ নিলে সম্প্রতি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কারিনাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস বা লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১১ মে রাতে আকাশপথের জরুরি বাহন বা এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে যকৃত প্রতিস্থাপনের সব প্রস্তুতি চললেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিরতরে বিদায় নেন এই তরুণ প্রতিভা।

জেএইচআর

Link copied!