ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
প্রশ্ন কনক চাঁপার

অপরাধ স্বীকারের পরও শাস্তি দিতে দেরি হবে কেন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ২১, ২০২৬, ০৯:৫৭ এএম

অপরাধ স্বীকারের পরও শাস্তি দিতে দেরি হবে কেন
রামিসা হত্যা নিয়ে প্রশ্ন তুললেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তাার হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে যখন ক্ষোভ ও শোকের আবহ, তখন এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বিচারপ্রক্রিয়া, সমাজের নৈতিক অবক্ষয় এবং শিশু নির্যাতনের ভয়াবহতা নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছেন।

নিজের পোস্টে কনক চাঁপা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করার পরও কেন বিচারে দীর্ঘসূত্রতা থাকবে- এ প্রশ্ন এখন সাধারণ মানুষেরও। তিনি আইনজীবীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, ভয়ংকর অপরাধীদের পক্ষে দাঁড়ানোর সময় মানবিক ও নৈতিক বিবেচনা কতটা কাজ করে, সেটিও ভাবার বিষয়।

শিল্পী আরও অভিযোগ করেন, সমাজে শিশু নির্যাতন ও পেডোফিলিয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। শিশুদের ওপর পাশবিক নির্যাতনের বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, এমন নির্মমতা কীভাবে মানুষের ভেতরে তৈরি হচ্ছে, তা নিয়ে সমাজ ও রাষ্ট্রকে গভীরভাবে ভাবতে হবে।

রামিসা হত্যাকাণ্ডে অভিযুক্তের পরিবারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি জানতে চান, এত ভয়াবহ ঘটনা ঘটার সময় আশপাশের মানুষ কীভাবে নীরব ছিল। তার ভাষায়, এসব ঘটনা কেবল বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং সমাজের ভয়াবহ মানসিক অবক্ষয়ের প্রতিচ্ছবি।

পোস্টের শেষাংশে বিচারহীনতার সংস্কৃতির কঠোর সমালোচনা করে কনক চাঁপা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, অপরাধীদের প্রকাশ্যে বিচার হলে অন্তত ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার আগে ভয় পাবে।

এএন

Link copied!