ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ন্যান্সি

পলাতক নেত্রীর অনুসারীরা শুধু অনলাইনেই সক্রিয়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৩:৩৫ পিএম

পলাতক নেত্রীর অনুসারীরা শুধু অনলাইনেই সক্রিয়

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি আবারও সামাজিক ও রাজনৈতিক প্রসঙ্গে সরব হয়েছেন। এবার তিনি দেশ ছেড়ে আত্মগোপনে থাকা এক নেত্রী ও তার অনুসারীদের উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র মন্তব্য করেছেন। যদিও পোস্টে তিনি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম সরাসরি উল্লেখ করেননি।

রোববার দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, পলাতক নেত্রীর পলাতক ভাই-বোনগুলোকে শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি দিতে দেখি। এরা আজকাল কোন গ্রহে থাকে?

তার এই মন্তব্য প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পোস্টে কারও নাম না থাকলেও দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় অনেকেই ধারণা করছেন, তিনি আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্ট কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডের দিকেই ইঙ্গিত করেছেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন পর্যায়ের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে চলে গেছেন বা আত্মগোপনে রয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নানা ধরনের মন্তব্য ও হুমকিমূলক বক্তব্য মাঝেমধ্যেই আলোচনায় আসে। ন্যান্সির সাম্প্রতিক স্ট্যাটাসকে সেই প্রেক্ষাপটেই দেখছেন নেটিজেনরা।

এর আগেও বিভিন্ন সামাজিক অসঙ্গতি, রাজনৈতিক ইস্যু ও সমসাময়িক ঘটনা নিয়ে প্রকাশ্যে মতামত দিতে দেখা গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পীকে। স্পষ্ট বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি।

এম জি

Link copied!