ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শাহরুখ খানের সঙ্গে অভিনয় করা জনপ্রিয় অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ২৭, ২০২৬, ১০:২৮ এএম

শাহরুখ খানের সঙ্গে অভিনয় করা জনপ্রিয় অভিনেতার মৃত্যু
সংগৃহীত ছবি

ভারতীয় থিয়েটার, চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ ও প্রবীণ অভিনেতা রমাকান্ত দয়ামা আর নেই। গতকাল মঙ্গলবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই আকস্মিক মৃত্যুর খবরে ভারতের বিনোদন অঙ্গনসহ ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অভিনেতা রমাকান্তের মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু শুভাঙ্গি লাটকর। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো আবেগঘন ভিডিও পোস্ট করে তিনি প্রিয় বন্ধুর চলে যাওয়ার খবরটি ভক্তদের জানান।

শুভাঙ্গি তাঁর পোস্টে রমাকান্তকে একজন অত্যন্ত প্রাণবন্ত, উষ্ণ হৃদয়ের এবং অনুপ্রেরণাদায়ী মানুষ হিসেবে স্মরণ করেন। ভিডিওটিতে এই প্রবীণ অভিনেতাকে বন্ধুদের সঙ্গে গান গেয়ে, নেচে ও হেসে আড্ডা উপভোগ করতে দেখা যায়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত জনপ্রিয় সিনেমা ‘চাক দে! ইন্ডিয়া’ এবং সমাদৃত চলচ্চিত্র ‘ধানাক’–এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন রমাকান্ত দয়ামা। অভিনয়ের পাশাপাশি অসংখ্য নাটক প্রযোজনাও করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে তিনি বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যশস্বিনী দয়ামার বাবা। তাঁর এই আকস্মিক প্রস্থানে হিন্দি সিনেমা ও থিয়েটার জগৎ একজন গুণী ব্যক্তিত্বকে হারাল।

এএন

Link copied!