ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
স্পিকার

সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৮, ২০২৬, ০৪:৫৯ পিএম

সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই

জাতীয় সংসদে সভাপতির প্রতি ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা কার্যপ্রণালি বিধিতে আর নেই বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এ বিষয়ে রুলিং দিয়ে স্পিকার বলেন, গত ১৬ জুন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং ১৭ জুন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক পয়েন্ট অব অর্ডারে সভাপতির প্রতি ঝুঁকিয়া সম্মান জানানোর প্রচলিত রীতি নিয়ে প্রশ্ন তোলেন। সে সময় বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি আশ্বস্ত করেছিলেন।

স্পিকার আরও বলেন, কার্যপ্রণালি বিধির ২৬৭(১) অনুযায়ী সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ, প্রস্থান বা আসন গ্রহণ-ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে ২০০৬ সালে সংশোধনের মাধ্যমে ওই বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়।

তিনি জানান, অষ্টম জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সংশোধন সংক্রান্ত স্থায়ী কমিটি ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর এ বিষয়ে প্রতিবেদন দেয় এবং ২৬ সেপ্টেম্বর তা সংসদে গৃহীত হয়, যেখানে ২৬৭(১) বিধির সংশোধনী অন্তর্ভুক্ত ছিল।

রুলিংয়ে স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়ায় এখন সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাতে পারবেন।

এর মাধ্যমে সংসদে সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পদ্ধতি অনুসরণের বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট করা হয়েছে।

এম জি

Link copied!