ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

রাজপাল যাদবের সাজা বহাল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ১২:২৯ পিএম

রাজপাল যাদবের সাজা বহাল

বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দায়ের করা চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্তের রায় বহাল রেখেছেন দিল্লি হাইকোর্ট। তবে ছয় মাসের কারাদণ্ড কমিয়ে তিন মাস নির্ধারণ করেছেন আদালত। শুক্রবার (১০ জুলাই) এ আদেশ দেওয়া হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি স্বর্ণা কান্ত শর্মার বেঞ্চ অপরাধী প্রবেশন আইনের আওতায় প্রবেশনের সুবিধা চেয়ে করা রাজপাল যাদবের আবেদন খারিজ করে দেন। আদালতের মতে, মামলার পুরো প্রক্রিয়ায় তার আচরণ বিবেচনায় এ ধরনের সুবিধা পাওয়ার যোগ্যতা তিনি অর্জন করেননি।

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, পাওনা অর্থ পরিশোধের প্রতিশ্রুতি একাধিকবার দিলেও রাজপাল যাদব তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন। ফলে তার ক্ষেত্রে প্রবেশনের সুযোগ প্রযোজ্য নয়।

মামলার নথি অনুযায়ী, ২০১০ সালে নিজের পরিচালনায় নির্মিত প্রথম চলচ্চিত্র ‘আতা পাতা লাপাতা’-এর জন্য ৫ কোটি রুপি ঋণ নেন রাজপাল যাদব। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় ঋণ পরিশোধে জটিলতা তৈরি হয়। পরে ঋণ পরিশোধে দেওয়া সাতটি চেক বাউন্স করলে ২০১৮ সালে আদালত রাজপাল যাদব ও তার স্ত্রী রাধা যাদবকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দেন।

পরবর্তী সময়ে দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যে ২০২৪ সালে দিল্লি হাইকোর্ট সাময়িকভাবে সাজা স্থগিত করেন এবং বকেয়া অর্থ পরিশোধে ‘সৎ ও আন্তরিক’ উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। এ সময় সুদসহ মোট বকেয়া ঋণের পরিমাণ প্রায় ৯ কোটি রুপিতে পৌঁছায়। ২০২৫ সালে ঋণের একটি অংশ পরিশোধ করা হলেও সম্পূর্ণ অর্থ শোধ হয়নি।

চলতি বছরের শুরুতে কারাদণ্ড এড়াতে শেষবারের মতো আবেদন করলেও তা গ্রহণ করেননি আদালত। এরপর ৫ ফেব্রুয়ারি রাজপাল যাদব তিহার জেলে আত্মসমর্পণ করেন এবং তার সাজা কার্যকর হয়। পরে ১৬ ফেব্রুয়ারি দিল্লি উচ্চ আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। শুক্রবারের রায়ে তার দণ্ড বহাল থাকলেও কারাভোগের মেয়াদ ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করা হয়েছে।

এম জি

Link copied!