ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রতারণা মামলায় তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ১০:৩৯ এএম

প্রতারণা মামলায় তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ১৩ আগস্ট তাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।

মামলার নথি অনুযায়ী, ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম গত ৫ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নির্বাচন করেন তানজিন তিশা। পরে গত ১৮ জানুয়ারি শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়। উভয় পক্ষের মধ্যে চুক্তি ছিল, শাড়িটি পরে তিনি সংশ্লিষ্ট অনলাইন পেজের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন। এ বিষয়ে তিনি ভয়েস ও টেক্সট মেসেজের মাধ্যমেও সম্মতি দিয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ অনুযায়ী, শাড়ি গ্রহণের পর দীর্ঘ সময় পার হলেও তিনি সেটি পরে কোনো প্রচারণা করেননি। শুধু তাই নয়, গত ছয় মাসেরও বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও রাখেননি বলে বাদীর দাবি।

মামলায় আরও বলা হয়েছে, এভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করে তানজিন তিশা প্রতারণা ও বিশ্বাসভঙ্গ করেছেন। মামলাটি আমলে নিয়ে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার জানান, ডিবির তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মামলা দায়েরের আগে তানজিন তিশার কাছে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ২০২৫ সালের নভেম্বর মাসে আদালতে মামলাটি করা হয়।

এএন

Link copied!