ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইউএইচএফপিও ফোরামের সভাপতি ডা. মাহমুদুল, সম্পাদক ডা. শাহ আলম

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১, ২০২২, ০৬:৩৮ পিএম

ইউএইচএফপিও ফোরামের সভাপতি ডা. মাহমুদুল, সম্পাদক ডা. শাহ আলম

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সংগঠন ‍‍`বাংলাদেশ ইউএইচএফপিও ফোরামের‍‍` সভাপতি হয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান। 

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলম সিদ্দিকী লালন। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে সকাল ৮ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। শেষ বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৬৪ জন। ভোট দিয়েছেন ৩৭৩ জন।

এছাড়াও সহ-সভাপতি হয়েছেন নওগাঁর সাপাহারের ইউএইচএফপিও ডা. মো. রুহুল আমিন, সিলেটের ওসমানী নগরের ইউএইচএফপিও ডা. মো. মোজাহারুল ইসলাম। 

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের শৈলকূপার ইউএইচএফপিও ডা. মো. রাশেদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক কুমিল্লার লাকসামের ইউএইচএফপিও ডা. নাজিয়া বিনতে আলম, কোষাধ্যক্ষ হয়েছেন চট্টগ্রামের পটিয়ার ইউএইচএফপিও ডা. সব্যসাচী নাথ।  

দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ইউএইচএফপিও ডা. নুরে আলম খান। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন কুমিল্লার দেবিদ্বারের ইউএইচএফপিও ডা. মো. এনামুল হক, মৌলভীবাজারের রাজনগরের ইউএইচএফপিও ডা. মো. আফজালুর রহমান, লক্ষীপুরের রামগতির ইউএইচএফপিও ডা. কামনাশীষ মজুমদার, সিলেটের দক্ষিণ সুরমার ইউএইচএফপিও ডা. মো. মাইনুল আহসান, শরীয়তপুরের ভেদরগঞ্জের ইউএইচএফপিও ডা. হাসান ইবনে আমিন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের ইউএইচএফপিও ডা. জাফরিন জাহেদ জিতি, মৌলভীবাজারের বড়লেখার ইউএইচএফপিও ডা. রত্নদ্বীপ বিশ্বাস তীর্থ, যশোরের ঝিকরগাছার ইউএইচএফপিও ডা. মো. রশিদুল আলম এবং নারায়ণগঞ্জের বন্দরের ইউএইচএফপিও ডা. মেহবুবা সাঈদ।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, খুলনার বিভাগীয় সম্পাদক যশোরের চৌগাছার ইউএইচএফপিও ডা. লুৎফুন্নাহার, সিলেটের বিভাগীয় সম্পাদক সুনামগঞ্জের শান্তিগঞ্জের ইউএইচএফপিও ডা. জসিম উদ্দিন শরিফী, বরিশালের বিভাগীয় সম্পাদক বরগুনার আমতলীর ইউএইচএফপিও ডা. আব্দুল মুনয়েম সাদ, ময়মনসিংহের বিভাগীয় সম্পাদক ঈশ্বরগঞ্জের ইউএইচএফপিও ডা. মুহাম্মদ নুরুল হুদা খান এবং রাজশাহীর বিভাগীয় সম্পাদক বগুড়ার ধুনটের  ইউএইচএফপিও ডা. আশরাফুল ইসলাম।

উল্লেখ্য, জনমুখী স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে ২০১৭ সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ ইউএইচএফপিও ফোরাম। সংগঠনটির গঠনতন্ত্র অনুসারে নির্বাচিত প্রতিনিধিরা এর কার্যক্রম চালাবে।

টিএইচ

Link copied!