ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সকালে দেরি করে উঠলে আপনার হতে পারে যে ক্ষতি 

শাহিনুর রহমান

শাহিনুর রহমান

ডিসেম্বর ৯, ২০২৫, ০৩:৫৯ পিএম

সকালে দেরি করে উঠলে আপনার হতে পারে যে ক্ষতি 

আধুনিক জীবনযাত্রায় রাতজাগা মানুষের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। এ অভ্যাসের সরাসরি প্রভাব পড়ছে দিনের শুরুতে। সকাল গড়িয়ে অনেকেই যখন ঘুম থেকে ওঠেন, তখন দিনের প্রাথমিক কর্মসূচি শুরু হয় বিশৃঙ্খলভাবে।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত দেরি করে ওঠা শুধু রুটিন নষ্টই করে না; শরীর ও মানসিক স্বাস্থ্যের ওপর পড়ে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাবওে ফেলে । স্মার্টফোন আজ মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ, বিনোদন, তথ্য সবকিছুই এখন হাতের মুঠোয়। 

কিন্তু এই মোবাইল ফোনই অনেকের ঘুম ও রুটিন নষ্ট করে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাতজাগার অন্যতম বড় কারণ এখন স্মার্টফোন; আর এর সরাসরি প্রভাব পড়ছে সকালে ঘুম থেকে ওঠার ওপর। তরুণদের মধ্যেই দেরি করে ওঠার প্রবণতা বেশি দেখা যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ঘুম বিশেষজ্ঞরা জানান, নিয়মিত দেরি করে ওঠা সার্কেডিয়ান রিদম বা শরীরের জৈবিক ঘড়ি অস্থির করে দেয়। ফলে দেহের হরমোন নিঃসরণ,পরিপাকক্রিয়া,মানসিক সতর্কতা ও মুড সবকিছুতেই নেতিবাচক প্রভাব পড়ে। বিশেষত কিশোর ও তরুণদের শিক্ষাজীবনে এটি বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করে।

সারাদিনের শক্তির প্রধান উৎস নাশতা। কিন্তু দেরি করে ওঠার কারণে অনেকেই নাশতা বাদ দেন বা অনিয়ম করেন। পুষ্টিবিদদের মতে, নাশতা বাদ দিলে রক্তে শর্করা কমে যায়, দ্রুত ক্লান্তি আসে এবং গ্যাস্ট্রিকসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

প্রতিদিন দেরিতে ঘুম থেকে ওঠা মানে দিনের কার্যক্রম পেছানো। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা জীবনে এতে কাজ, অফিস মিটিং, ক্লাস বা ব্যক্তিগত দায়িত্ব সবকিছুর মধ্যেই আসে ঢিলেঢালা ভাব। দীর্ঘমেয়াদে এটি কর্মক্ষমতা কমিয়ে দেয় এবং আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে।

দিনের শুরুতেই তাড়াহুড়ো, অসম্পূর্ণ প্রস্তুতি ও সময়ের অভাব এসব মিলিয়ে বাড়তে থাকে মানসিক চাপ। মনোরোগ বিশেষজ্ঞরা বলেন, এ অবস্থায় উদ্বেগ, খিটখিটে মেজাজ, মনোযোগের ঘাটতি ও সহজেই বিরক্ত হয়ে পড়ার প্রবণতা দেখা যায়।

সমাধানও আছে এর বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন- রাতে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমানো, প্রতিদিন একই সময়ে জেগে ওঠার অভ্যাস তৈরি করা, সকালে অন্তত ১০-১৫ মিনিটের হালকা ব্যায়াম বা হাঁটা।

সকালের একটি ছোট্ট পরিবর্তন বদলে দিতে পারে সারাদিনের কর্মক্ষমতা, মানসিক সতেজতা ও শারীরিক সুস্থতা। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ সকালকে নিজের করে তুলুন, দিনকে সহজ করুন।

জেএইচআর

Link copied!