ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

উত্তর কোরিয়া আবারো ছুঁড়লো দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৮, ২০২২, ০৯:২১ পিএম

উত্তর কোরিয়া আবারো ছুঁড়লো দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

উত্তর কোরিয়া আবারো দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

শুক্রবার (২৮ অক্টোবর) উত্তর কোরিয়ার উপকূলীয় এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আজকের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে চলতি অক্টোবর মাসে উত্তর কোরিয়া অন্তত চার দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস অফ স্টাফ জানিয়েছেন, উত্তর কোরিয়ার ক্যাংওন প্রদেশের তংচন এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। তংচন এলাকাটি আন্তঃ-কোরিয় সীমান্ত এলাকা থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।

চলতি বছর উত্তর কোরিয়া যেসব জায়গা থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তার যেকোনোটির চেয়ে এই স্থাপনাটি দক্ষিণ কোরিয়ার নিকটবর্তী। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়ার চিপস অব স্টাফ বলেছেন, তার দেশের সামরিক বাহিনী আমেরিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলতে প্রস্তুত।

এদিকে, জাপান সরকারও উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানিয়েছে। দেশটি বলেছে, উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র জাপান সাগরের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়েছে। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!