জানুয়ারি ২৬, ২০২৩, ০৩:৪৪ পিএম
ফক্স ও নিউজ করপোরেশনকে একীভূত করার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন মিডিয়া মুঘল রুপার্ট মারডক । বরং মুভ ইনকরপোরেশন বিক্রির কথা ভাবছেন তিনি।
ফক্স ও নিউজ করপোরেশন একীভূত করার বিপক্ষে মতামত দিয়েছিলেন বেশ কয়েকজন শীর্ষ বিনিয়োগকারী।
সূত্র জানায়, মুভ ইনকরপোরেশনে থাকা নিজেদের শেয়ার ৩০০ কোটি ডলারে কোস্টারের কাছে বিক্রির আলোচনা চালিয়েছে নিউজ করপোরেশন।
মঙ্গলবার এক বিবৃতিতে নিউজ করপোরেশন জানায়, বিষয়টি (একীভবন) নিউজ করপোরেশন ও ফক্সের শেয়ারহোল্ডারদের জন্য তেমন সুবিধাজনক নয়। একীভবন চুক্তি সম্পন্ন হলে মারডকের মিডিয়া সাম্রাজ্য ফের যুক্ত হতো।
এক দশক আগে আলাদা হয়েছিল করপোরেশন দুটি। বর্তমানে নিউজ করপোরেশনের বাজার মূলধন ১ হাজার ১০০ কোটি ডলার। অন্যদিকে ফক্সের বাজার মূলধন ১ হাজার ৭০০ কোটি ডলার।
মারডকের ঘনিষ্ঠরা বলছেন, ২০১৩ সালে বিভাজিত হওয়া প্রকাশনা ও বিনোদন কোম্পানিগুলোকে একত্রিত করার পেছনে প্রধান কারণ উত্তরসূরির কাছে দায়িত্ব হস্তান্তর।
৯১ বছর বয়সী রুপার্ট মারডক তার উত্তরসূরি হিসেবে ল্যাচলান মারডককে বিবেচনা করছেন।
বর্তমানে ফক্স করপোরেশনের দায়িত্বে আছেন ল্যাচলান।
এআরএস
