ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইরানকে এবার ন্যাটো নেতাদের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১১, ২০২৪, ১১:৫৪ এএম

ইরানকে এবার ন্যাটো নেতাদের কড়া হুঁশিয়ারি

ইরানকে কড়া হুঁশিয়ার বার্তা দিলেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর নেতারা। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে সামরিক এই জোট বুধবার (১০ জুলাই) ইরানকে সতর্ক করেছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। খবরে বলা হয়েছে, রাশিয়াকে শত শত কামিকাজে ড্রোন সরবরাহ করেছে ইরান। বিভিন্ন রিপোর্টে আরও বলা হয়, ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ বাড়ানোর কথা ভাবছে।

বুধবার ন্যাটোর নেতারা অভিযোগ করেন, সরাসরি সামরিক সহায়তার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের যুদ্ধে ইন্ধন জোগাচ্ছে ইরান।

এর আগে গত ফেব্রুয়ারিতে বার্তাসংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। তবে ইরান বরাবরই অস্বীকার করে আসছে যে, তারা রাশিয়ায় কোনো অস্ত্র সরবরাহ করছে না। এরমধ্যেই ন্যাটো নেতাদের পক্ষ থেকে এমন বার্তা এলো।

৭৫ বছরে পা দেওয়া ন্যাটোর ওয়াশিংটনে অধিবেশন চলছে। সেখানে ইউক্রেনকে রাশিয়ার হামলা থেকে বাঁচতে আরও আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

বিআরইউ

Link copied!