ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র আফিফ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৪, ১০:৩১ এএম

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র আফিফ নিহত

লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। লেবাননের শক্তিশালী সশস্ত্র এই গোষ্ঠীটি তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার (১৮ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।

রোববার বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা এলাকায় বাথ রাজনৈতিক দলের সদর দফতরে ইসরায়েলি হামলার ওই ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় চারজন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম উল্লেখ করেনি মন্ত্রণালয়।

আফিফের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর হিজবুল্লাহ রোববার সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, হামলায় সিরিয়ান বাথ পার্টির লেবানিজ শাখার সদর দফতরের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১৪ জন আহত হওয়ার পাশাপাশি চারজন নিহত হয়েছেন। লেবানিজ বাথ পার্টি মূলত সিরিয়ান বাথ পার্টির একটি শাখা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এই দলের নেতৃত্বে রয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর মিত্র বলে পরিচিত।

এদিকে আল জাজিরা জানিয়েছে, গত এক দিনে লেবাননে ইসরায়েলি হামলায় আরও অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৮১ জনে পৌঁছেছে।

বিআরইউ

Link copied!