ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ডোনাল্ড ট্রাম্প

শুল্ক থেকে মুক্তি চাইলে যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করুন

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৩, ২০২৫, ০৪:৩৮ পিএম

শুল্ক থেকে মুক্তি চাইলে যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করুন

বিভিন্ন দেশের ওপর নতুন করে ব্যাপক হারে শুল্কারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব বাণিজ্যিক অংশীদার দেশের ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়াও অনেক দেশের ওপর ব্যাপক হারে পাল্টা শুল্কও বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

নতুন মেয়াদে ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় আকারের শুল্কারোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘এই শুল্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অংশীদারদের কয়েক দশকের অন্যায্য সম্পর্ককে সঠিক পথে আনবে এবং অন্যান্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করা থেকে বিরত রাখবে।’

চলতি বছরের শুরুতে চীনের সব পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তার ওপর এবার নতুন করে আরও ৩৪ শতাংশ শুল্কারোপ করা হয়েছে। ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর বসানো হয়েছে অতিরিক্ত প্রায় ৫০ শতাংশ শুল্ক।

শুল্কের হার কমাতে পণ্যটি যুক্তরাষ্ট্রেই তৈরি করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার (২ এপ্রিল) হোয়াইট হাউসের বাইরে ট্রাম্প বলেন, ‘যদি আপনি চান আপনার শুল্কের হার শূন্য হোক, তবে আপনি আপনার পণ্যটি যুক্তরাষ্ট্রেই তৈরি করুন।’

গুরুত্বপূর্ণ যে কয়েকটি দেশ ও অঞ্চলের ওপর সর্বোচ্চ হারে যে শুল্ক আরোপ করা হয়েছে, তার মধ্যে রয়েছে ইইউ (২০ শতাংশ), চীন (৩৪ শতাংশ), জাপান (২৪ শতাংশ), ভিয়েতনাম (৪৬ শতাংশ), দক্ষিণ কোরিয়া (২৬ শতাংশ), তাইওয়ান (৩২ শতাংশ), ভারত (২৭ শতাংশ), সুইজারল্যান্ড (৩২ শতাংশ), থাইল্যান্ড (৩৭ শতাংশ) ও মালয়েশিয়া (২৪ শতাংশ)।

বিআরইউ

Link copied!