ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পিটিআই নেত্রী সানাম জাভেদ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ০৫:৫৬ পিএম

পিটিআই নেত্রী সানাম জাভেদ গ্রেপ্তার

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সোশ্যাল মিডিয়া টিমের সদস্য সানাম জাভেদকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার পেশাওয়ার থেকে তাকে জোরপূর্বক আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানায়, সানাম জাভেদের গাড়ি থামিয়ে তাকে জোর করে নামিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি গাড়ি এসে সানাম জাভেদের গাড়ির পথ আটকে দেয়। এরপর অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে টেনে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

পিটিআই নেতা শেখ ওয়াকাস আকরাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে বলেন, ঘটনাটি একদম প্রকাশ্য রাস্তায় ঘটেছে, সবাই দেখেছে কীভাবে তাকে জোর করে গাড়ি থেকে নামানো হয়।

তিনি আরও জানান, সানাম জাভেদের সহযাত্রীরা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন।

পিটিআই নেতারা দাবি করেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

জেএইচআর

Link copied!