ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উড্ডয়নের আগ মুহূর্তে বিমানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ০৪:৩৬ পিএম

উড্ডয়নের আগ মুহূর্তে বিমানে আগুন

দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতিকালে এক বিমানের ভেতরে থাকা যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কেবিন ক্রুদের দ্রুত হস্তক্ষেপে বিপদ থেকে রক্ষা পেয়েছে সবাই।

রোববার ইন্ডিগো এয়ারলাইন্সের দিল্লি থেকে দিমাপুরগামী ৬ই ২১০৭ ফ্লাইটটি রানওয়ে ধরে চলার সময় হঠাৎ একটি আসনের পকেটে রাখা ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া ও আগুন দেখা দেয়। 

বিষয়টি সঙ্গে সঙ্গে কেবিন ক্রুদের নজরে আসলে, তারা প্রটোকল অনুযায়ী তৎক্ষণাৎ ব্যবস্থা নেন এবং আগুন নিভিয়ে ফেলেন।

ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়, বিমানটি সঙ্গে সঙ্গে পার্কিং এলাকায় ফিরে আসে এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা চালানো হয়। সবকিছু নিশ্চিত হওয়ার পর ফ্লাইটটি আবার যাত্রার অনুমতি পায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে, এয়ারবাস এ৩২০ নিও মডেলের উক্ত বিমানটি দুপুর ২টা ৩৩ মিনিটে দিল্লি থেকে উড্ডয়ন করে এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে দিমাপুরে পৌঁছায়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনার সময় যাত্রীরা ধৈর্য ও সহানুভূতির সঙ্গে সহযোগিতা করেছেন। যদিও, ঠিক কতজন যাত্রী ফ্লাইটটিতে ছিলেন, সে সংখ্যা প্রকাশ করা হয়নি।

উল্লেখযোগ্যভাবে, এমন ঘটনা এর আগেও ঘটেছে। ঠিক এক সপ্তাহ আগে চীনের হাংজু থেকে সিউলগামী একটি এয়ার চায়না ফ্লাইটে লিথিয়াম ব্যাটারির বিস্ফোরণের ঘটনা ঘটে।

জেএইচআর

Link copied!