ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শেখ হাসিনার রায়, গভীর দুঃখ প্রকাশ করে মোদির স্ট্যাটাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ০৫:০৬ পিএম

শেখ হাসিনার রায়, গভীর দুঃখ প্রকাশ করে মোদির স্ট্যাটাস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সেই পোস্টে তিনি উল্লেখ করেন, মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনার ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মোদি আরও জানান, রিয়াদে ভারতীয় দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে এবং তাদের কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছেন।

এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে মদিনা ও বাদরের মধ্যে মুফরাহথ এলাকায় একটি বাস এবং ট্যাংকার লরির সংঘর্ষের ঘটনায় ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন নারী ও ১১ জন শিশু রয়েছেন। আহতদের মধ্যে একজন বেঁচে আছেন। নিহত সকলেই হায়দরাবাদের বাসিন্দা বলে ইমিগ্রেশন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, বাসটি সংঘর্ষের পর আগুন ধরে যায়। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রিয়াদের রাষ্ট্রদূতাবাস এবং জেদ্দার কনসুলেট নিহতদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য কাজ করছে। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সেরে ওঠার প্রার্থনা করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এ ঘটনায় জেদ্দার কনস্যুলেটে ২৪ ঘণ্টা একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়, স্থানীয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ওমরাহ অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ভারতীয় কনস্যুলেট ও কমিউনিটি স্বেচ্ছাসেবীরা হাসপাতালে ও দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, জুলাই-আগস্ট ২০২৪-এ গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরুর আগে ভারতের কাছে তাকে ফেরত চেয়ে বিভিন্ন ধরনের নথিপত্র পাঠিয়েছিল বাংলাদেশ। প্রতিবেশী দুই দেশের মাঝে প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

ইএইচ/জেএইচআর

Link copied!