ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আগরতলা ও শিলিগুড়িতেও বাংলাদেশের ভিসা এবং কনস্যুলার সেবা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ১১:৪২ পিএম

আগরতলা ও শিলিগুড়িতেও বাংলাদেশের ভিসা এবং কনস্যুলার সেবা স্থগিত

ভারতের রাজধানী দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পর এবার ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মিশনগুলোতে এ সংক্রান্ত আনুষ্ঠানিক নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন সব ধরনের ভিসা প্রদান ও কনস্যুলার সেবা বন্ধ করার ঘোষণা দেয়। উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা হামলা ও ভাঙচুর চালায়। বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা এই হামলায় অংশ নেয় বলে জানা গেছে। এই ঘটনার পরপরই মিশনগুলোতে সেবা কার্যক্রম স্থগিতের ঘোষণা আসে।

ইএইচ

Link copied!