ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দল নিষিদ্ধে উদ্বেগ ও সুষ্ঠু নির্বাচনে ড. ইউনূসকে ৫ আইনপ্রণেতার চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:৪২ পিএম

দল নিষিদ্ধে উদ্বেগ ও সুষ্ঠু নির্বাচনে ড. ইউনূসকে ৫ আইনপ্রণেতার চিঠি

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের (কংগ্রেস) পাঁচ প্রভাবশালী সদস্য। একই সঙ্গে বাংলাদেশে একটি রাজনৈতিক দলের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

চিঠিতে স্বাক্ষর করেছেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র‍্যাংকিং মেম্বার গ্রেগরি ডব্লিউ মিকস, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব-কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা, র‍্যাংকিং মেম্বার সিডনি কামলেগার ডোভ এবং কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম সুয়োজি।

চিঠিতে কংগ্রেসম্যানরা বলেন, সংকটকালীন মুহূর্তে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে ড. ইউনূসের দায়িত্ব গ্রহণকে তারা স্বাগত জানান। 

তবে তারা সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করা কিংবা বিতর্কিত প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় সচল করা হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য ব্যাহত হতে পারে।

মার্কিন আইনপ্রণেতারা সংগঠনের স্বাধীনতা এবং ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতার আন্তর্জাতিক নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কোনো দলের সামগ্রিক কার্যক্রম নিষিদ্ধ করা মৌলিক মানবাধিকারের পরিপন্থী। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণের পরিবর্তে ঢালাওভাবে দল নিষিদ্ধ করার বিষয়টি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাঁরা চিঠিতে উল্লেখ করেন।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচনের পরিবেশ তৈরিতে সব রাজনৈতিক মতাদর্শের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

ইএইচ

Link copied!