ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনীর প্রতি ইরানের আনুগত্যের শপথ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ০২:১৮ পিএম

নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনীর প্রতি ইরানের আনুগত্যের শপথ

ইরানের ইসলামি বিপ্লবের নতুন নেতা হিসেবে মনোনীত আয়তুল্লাহ সাইয়্যেদ মোজতাবা খামেনীর প্রতি আনুগত্য প্রকাশ করতে সোমবার দেশব্যাপী ব্যাপক সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।

রাজধানী তেহরানের এনকেলাব স্কোয়ারে স্থানীয় সময় বিকেল ৩টায় এই বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। তেহরানের পাশাপাশি সারা দেশের প্রধান শহরগুলোতেও একই সময়ে অনুরূপ আনুগত্য সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

ইরানের শক্তিশালী বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) আজ সোমবার ভোরে আনুষ্ঠানিকভাবে আয়তুল্লাহ সাইয়্যেদ মোজতাবা খামেনীকে দেশের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করার ঘোষণা দেয়। ১৯৮৯ সালে ইমাম খোমেনীর প্রয়াণের পর টানা ৩৭ বছর ইরানের নেতৃত্বদানকারী আয়তুল্লাহ সাইয়্যেদ আলী খামেনীর শাহাদাতের পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

এক শোকবার্তায় বিশেষজ্ঞ পরিষদ গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইমাম আলী খামেনীসহ অন্যদের শাহাদাতের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছে। একই সঙ্গে ইরানের সার্বভৌমত্বের ওপর এই বর্বরোচিত আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়।

পরিষদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, শত্রুদের সরাসরি হুমকি এবং চলমান যুদ্ধকালীন পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সাংবিধানিক দায়িত্ব পালনে কোনো সময় নষ্ট করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, সুনির্দিষ্ট ও বিস্তারিত পর্যালোচনার পর রবিবারের বৈঠকে উপস্থিত সদস্যদের বিপুল ভোটে ৫৬ বছর বয়সী আয়তুল্লাহ সাইয়্যেদ মোজতাবা খামেনীকে ইসলামি বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বিশেষজ্ঞ পরিষদ মূলত ইরানের সর্বোচ্চ নেতার নির্বাচন, নিয়োগ এবং তার কার্যক্রমের ওপর নজরদারির দায়িত্ব পালন করে। এই পরিষদের সদস্যরা সরাসরি জনগণের ভোটে আট বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়ে থাকেন।

মোজতাবা খামেনীর এই নিয়োগের পর ইতোমধ্যেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এবং সশস্ত্র বাহিনী তাদের নতুন নেতার প্রতি পূর্ণ আনুগত্যের অঙ্গীকার করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধকালীন এই উত্তাল সময়ে মোজতাবার আরোহণ ইরানের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে কঠোর অবস্থানেরই প্রতিফলন।

জেএইচআর

Link copied!