ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
আইআরজিসি

যুদ্ধবিরতি থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ০৫:৫৪ পিএম

যুদ্ধবিরতি থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই 

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও তারা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখে না। আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের আঙুল এখনো ট্রিগারে রাখা আছে।

আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইরানি জাতির রক্ষীরা সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ মোজতবা খামেনির নির্দেশ অনুসরণ করছে। শত্রুর প্রতিশ্রুতিতে আমাদের কোনো আস্থা নেই। যেকোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে।

বিপ্লবী গার্ড আরও উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চীনের মধ্যস্থতায় ইরানকে আলোচনায় বসানো সম্ভব হয়েছে। তিনি বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানি ‘নিখুঁতভাবে দেখাশোনা করা হবে’। হরমুজ প্রণালির মাধ্যমে তেলবাহী জাহাজ চলাচলের বিষয়ে অনিশ্চয়তা থাকলেও ট্রাম্পের মতে, দীর্ঘমেয়াদী চুক্তির জন্য একটি শক্তিশালী রূপরেখা তৈরি হয়েছে।

এম জি

Link copied!