ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিহত স্কুল শিক্ষার্থীদের রক্তাক্ত ব্যাগ নিয়ে পাকিস্তানে ইরানি প্রতিনিধিদল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ১১:৫৮ এএম

নিহত স্কুল শিক্ষার্থীদের রক্তাক্ত ব্যাগ নিয়ে পাকিস্তানে ইরানি প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়া ইরানি প্রতিনিধিদলের ফ্লাইটে দেখা গেছে এক আবেগঘন দৃশ্য। নিহত শিক্ষার্থীদের স্মরণে বিমানের সামনের সারিতে রাখা হয়েছিল ছবি, ব্যক্তিগত জিনিসপত্র এবং প্রতীকী স্মারক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে থাকা প্রতিনিধিদলের আসনগুলোর সামনে রাখা ছিল মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি, রক্তমাখা স্কুলব্যাগ, জুতো এবং সাদা ফুল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি শেয়ার করে গালিবাফ লেখেন, “এই ফ্লাইটে আমার সঙ্গীরা #মিনাব১৬৮।” ওই ছবিতে তাকে নিহত শিক্ষার্থীদের ছবির দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।

প্রতিনিধিদলটির এই সফরকে প্রতীকীভাবে ‘মিনাব ১৬৮’ নামে উল্লেখ করা হয়েছে, যা যুদ্ধের প্রথম দিনে নিহত শিক্ষার্থীদের স্মরণে রাখা হয়েছে বলে জানা যায়।

দক্ষিণ আফ্রিকায় ইরানি দূতাবাস ছবিটি শেয়ার করে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে লিখেছে, মিনাবের শিক্ষার্থীদের কখনোই ভোলা হবে না।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটি বিদ্যালয়ে ১৬০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন। ২৮ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি একটি ছবি শেয়ার করে এটিকে “ঠান্ডা মাথার হত্যাকাণ্ড” হিসেবে বর্ণনা করেন এবং কড়া ভাষায় সমালোচনা করেন।

এএন

Link copied!