ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ট্রাম্প

বৈঠক ব্যর্থ হলেও যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০৫:২৪ পিএম

বৈঠক ব্যর্থ হলেও যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সাম্প্রতিক বৈঠক ব্যর্থ হলেও যুদ্ধবিরতি নিয়ে কোনো সংকট তৈরি হয়নি বলে জানান তিনি।

রোববার ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল, ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়ার পরও যুদ্ধবিরতি টিকে থাকবে কি না।

জবাবে ট্রাম্প বলেন, “আমি বলব এটি খুব ভালোভাবেই কার্যকর রয়েছে। তাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাদের পুরো নৌবাহিনী এখন পানির নিচে।”

ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনা চলছে। এ ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দেশের মধ্যে টানা ২১ দিন আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি।

এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান “অপারেশন এপিক ফিউরি” শুরু হয়। একই সময়ে ইসরায়েলও “অপারেশন রোয়ারিং লায়ন” নামে সামরিক অভিযান চালায় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

পরবর্তীতে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে গত ৭ এপ্রিল দুই পক্ষের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি হয়নি।

তবুও ট্রাম্পের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকরভাবেই চলছে।

সূত্র: সিএনএন

এএন

Link copied!