ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইরানকে বাণিজ্যিক সুবিধা দিতে স্থলপথ খুলে দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২৬, ১১:৪৭ এএম

ইরানকে বাণিজ্যিক সুবিধা দিতে স্থলপথ খুলে দিল পাকিস্তান

যুদ্ধ ও অবরোধ পরিস্থিতির মধ্যে ইরানের জন্য গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের সঙ্গে স্থলপথে বাণিজ্য ও ট্রানজিট সুবিধা চালু করেছে ইসলামাবাদ, যার ফলে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানি পণ্যের পরিবহন সম্ভব হবে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত ইরানের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে। বিশেষ করে সমুদ্রপথে নানা ধরনের সীমাবদ্ধতা ও অবরোধের কারণে ইরানের বাণিজ্য যখন চাপে, তখন স্থলপথে বিকল্প রুট খুলে দেওয়া অর্থনীতিকে কিছুটা হলেও সচল রাখতে সহায়তা করবে।

বর্তমান পরিস্থিতিতে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব পুরো অঞ্চলের বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় পড়েছে। এমন অবস্থায় পাকিস্তানের এই সিদ্ধান্ত আঞ্চলিক অর্থনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে।

তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্নও উঠেছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র পাকিস্তান ইরানকে এই ট্রানজিট সুবিধা দেওয়ায় ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়ে কি না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
একই সঙ্গে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই উদ্যোগ কি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখবে, নাকি নতুন করে কূটনৈতিক জটিলতা তৈরি করবে।

বিশ্লেষকদের ধারণা, আপাতদৃষ্টিতে এটি অর্থনৈতিক সহযোগিতার পদক্ষেপ হলেও এর রাজনৈতিক ও কৌশলগত প্রভাব আগামী দিনগুলোতে আরও স্পষ্ট হয়ে উঠবে।

তথ্যসূত্র: আল-জাজিরা

এএন

Link copied!