ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
শুভেন্দু 

মুসলিমরা আমাকে ভোট দেয়নি, মমতাকে দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৫, ২০২৬, ০৩:১৬ পিএম

মুসলিমরা আমাকে ভোট দেয়নি, মমতাকে দিয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানিপুর আসনে তৃণর্মল নেত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। 

তিনি মমতার বিরুদ্ধে তার জয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন।

শুভেন্দু অধিকারীর ভাষ্য অনুযায়ী, মুসলিমরা মমতাকেই ভোট দিয়েছে। তাকে ভোট দেয়নি। তবুও তিনি পনেরো হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বলে জানান।

তার বক্তব্যে আরও উঠে আসে, হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের সমর্থনই তার জয়ের প্রধান শক্তি। এই প্রেক্ষিতে তিনি তার বিজয়কে হিন্দুত্ববাদী মতাদর্শের সাফল্য হিসেবেও ব্যাখ্যা করেছেন।

অন্যদিকে, এই ফলাফলের পর মমতা ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন শুভেন্দু। তার মতে, এই পরাজয়ের মধ্য দিয়ে মমতার রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটেছে-যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভিন্ন মত প্রকাশ করা হয়েছে।

এদিকে, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ব্যাপক জয় পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস বড় ধাক্কার মুখে পড়েছে-এমন দাবিও উঠে এসেছে বিভিন্ন মহল থেকে। তবে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এই ফলাফলকে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেছেন।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। পরবর্তীতে সোমবার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

এই ফলাফল ও মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখনো উত্তপ্ত হয়ে রয়েছে।

এম জি

Link copied!