ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসরায়েলে বিরল হান্টাভাইরাস শনাক্ত, স্বাস্থ্য বিভাগে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৮, ২০২৬, ০৪:৩২ পিএম

ইসরায়েলে বিরল হান্টাভাইরাস শনাক্ত, স্বাস্থ্য বিভাগে সতর্কতা

গাজা ও লেবাননে চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েলে বিরল ‘হান্টাভাইরাস’ আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া গেছে। এই ঘটনার পর দেশটির সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি শুরু করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর তথ্যমতে, আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি পূর্ব ইউরোপ ভ্রমণ করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই তিনি এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। শরীরে ভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। প্রাথমিক অ্যান্টিবডি পরীক্ষার পর পিসিআর টেস্টের মাধ্যমে তার শরীরে হান্টাভাইরাসের জিনগত উপস্থিতি নিশ্চিত করা হয়।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার নিবিড় পরিচর্যা (ICU) বা কঠোর আইসোলেশনের প্রয়োজন পড়েনি, তবে তাকে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। উল্লেখ্য, ইসরায়েলে এই ভাইরাসের সংক্রমণ অত্যন্ত বিরল। এর আগে প্রায় এক দশক আগে দক্ষিণ আমেরিকা ভ্রমণ শেষে আসা কয়েকজনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব নিয়ে সন্দেহ করা হয়েছিল।

হান্টাভাইরাস মূলত ইঁদুরজাতীয় প্রাণীর লালা, মূত্র বা বিষ্ঠার মাধ্যমে ছড়ায়। এসব বর্জ্য থেকে বাতাসে মিশে যাওয়া ক্ষুদ্র কণার সংস্পর্শে এলে মানুষ আক্রান্ত হতে পারে। এই ভাইরাসের সংক্রমণের ফলে শ্বাসতন্ত্র বা কিডনিতে গুরুতর জটিলতা দেখা দিতে পারে।

বর্তমানে এই রোগের সুনির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। তাই দ্রুত রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধকেই প্রধান উপায় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং যুক্তরাষ্ট্রের সিডিসি (CDC) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন যে, সাধারণ মানুষের জন্য এই ভাইরাসের ঝুঁকি এখনো অনেক কম।

সূত্র: টাইমস অব ইসরাইল

জেএইচআর

Link copied!