ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন রাজা সুব্রামানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৯, ২০২৬, ১২:০০ পিএম

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন রাজা সুব্রামানি

ভারতের সেনাবাহিনীতে শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন আসছে। দেশটির নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের দায়িত্বকাল আগামী ৩০ মে শেষ হবে। তার বিদায়ের পরই নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সুব্রামানি।

বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপ-সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও প্রশাসনিক পদে দায়িত্বে ছিলেন।

দীর্ঘ সামরিক ক্যারিয়ারে সুব্রামানি ১৯৮৫ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। দ্য গারওয়াল রাইফেলস রেজিমেন্টে তার কর্মজীবন শুরু হয়। প্রায় চার দশকের বেশি সময় ধরে তিনি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে সংঘাতপূর্ণ এলাকায় নেতৃত্ব দিয়েছেন।

তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির প্রাক্তন শিক্ষার্থী। পাশাপাশি যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানেও পড়াশোনা করেন।

তার দীর্ঘ ও সফল সামরিক জীবনের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক রাষ্ট্রীয় ও সামরিক সম্মাননা অর্জন করেছেন। নতুন এই নিয়োগকে ভারতের সামরিক নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি অনলাইন

এএন

Link copied!