ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এফপিএবিতে চাকরির সুযোগ, বেতন দেড় লাখ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৮, ২০২২, ১১:১৭ এএম

এফপিএবিতে চাকরির সুযোগ, বেতন দেড় লাখ

ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি) কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ডিরেক্টর (প্রোগ্রাম) পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইন বা ই–মেইল ও ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম

ডিরেক্টর (প্রোগ্রাম)

পদসংখ্যা

উল্লেখ নেই।

যোগ্যতা ও অভিজ্ঞতা

পাবলিক হেলথ বা রিপ্রডাকটিভ হেলথে পোস্ট গ্র্যাজুয়েশনসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এসআরএইচআরে প্ল্যানিং ডিজাইনিং, ইমপ্লিমেন্টিং, ম্যানেজিং ও কো–অর্ডিনেটিং প্রজেক্ট/প্রোগ্রামে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ পদে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স

সর্বোচ্চ ৫৫ বছর।

বেতন ও সুযোগ–সুবিধা

মাসিক বেতন ১,৫০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। বছরে দুটি উৎসব বোনাসসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে পারবেন। এ ছাড়া সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, অভিজ্ঞতার সনদসহ সিভি [email protected] ঠিকানায় ই–মেইল করা ছাড়া ডাকযোগেও পাঠানো যাবে।

ডাকযোগে সিভি পাঠানোর ঠিকানা

এক্সিকিউটিভ ডিরেক্টর, এফপিএবি, ২ নয়াপল্টন, ঢাকা–১০০০।

আবেদনের শেষ সময়

১৬ আগস্ট, ২০২২

Link copied!