ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিরাপত্তা ঝুঁকিতে আমাদের প্রধানমন্ত্রী: ডিএমপি কমিশনার

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৪, ২০২২, ১২:৪০ পিএম

নিরাপত্তা ঝুঁকিতে আমাদের প্রধানমন্ত্রী: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও পৃথিবীতে যত প্রধানমন্ত্রী রয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তার কথা মাথায় রেখেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে সবাইকে ব্যাগ কিংবা বাক্স নিয়ে না আসার অনুরোধ জানাচ্ছি।

রোববার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবসের কর্মসূচি নিয়ে ধানমণ্ডিতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

তিনি বলন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নৌ-টহলও অবস্থান করবে। সোয়াটসহ গোয়েন্দা সংস্থার লোকজন নিয়োজিত রয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির শ্রদ্ধাশেষে দর্শনার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডি-৩২ নম্বর খুলে দেওয়া হবে।


আমারসংবাদ/টিএইচ

Link copied!