ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ভুয়া তথ্য দিয়ে অনলাইনে পণ্য বিক্রি করলে জেল-জরিমানা

জিন্নাতুল ইসলাম

জিন্নাতুল ইসলাম

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৪:২০ পিএম

ভুয়া তথ্য দিয়ে অনলাইনে পণ্য বিক্রি করলে জেল-জরিমানা

অনলাইনে ভুয়া তথ্য দিয়ে পণ্য বিক্রি বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে  অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে ‘ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ  অধ্যাদেশ’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে অনলাইন বিক্রেতাকে দুই বছরের কারাদণ্ড, অনাদায়ে ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। এ ছাড়া নির্ধারিত সময়ে পণ্য বা সেবা সরবরাহ না করলে মূল্যের কয়েক গুণ জরিমানা আরোপ করা হবে। নিষিদ্ধ পণ্য বিক্রির ক্ষেত্রেও থাকছে বড় অঙ্কের জরিমানার বিধান।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ই-কমার্স খাতের বিকাশ ও এ খাতকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য এ অধ্যাদেশ গঠন করা হচ্ছে। অধ্যাদেশ পাশ হলে কর্তৃপক্ষ  গঠন করা হবে। ওই কর্তৃপক্ষ থেকে লাইসেন্স নিয়ে দেশে ই-কমার্স বা ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। লাইসেন্স ছাড়া ব্যবসা করা যাবে না। ডিজিটাল কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল বিজনেস আইডেনটিটি (ডিবিআইডি) নিবন্ধন দেবে এ কর্তৃপক্ষ । তবে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করলে কর্তৃপক্ষ  নিবন্ধন বাতিল করে দেবে।

অনলাইনে কেনাবেচাযোগ্য পণ্য বা সেবা প্রদর্শিত বা ঘোষিত হতে হবে এবং মূল্য পরিশোধ করার ব্যবস্থা সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। পরিবেশের জন্য ক্ষতিকর ও আমদানি নিষিদ্ধ পণ্য, সেবা কেনাবেচা ও সংরক্ষণ হয় কি না, কোনো ওষুধপণ্যের মোড়কে সঠিক ব্যবহারবিধি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া অনলাইনে বিক্রি হয় কি না, অসত্য ও অতিরঞ্জিত বিজ্ঞাপন বা বিক্রি প্রস্তাব দিয়ে ক্রেতা ও গ্রাহকদের সঙ্গে প্রতারণা হয় কি না-কর্তৃপক্ষ এগুলো তদারক করবে। অনুমতি ছাড়া ডিজিটাল বা গিফট কার্ড, ওয়ালেট, ক্যাশ ভাউচার করা যাবে না। করলে জরিমানা গুনতে হবে।

জেআই/জেএইচআর

Link copied!