ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্কুলছাত্রী বিন্তি হত্যায় প্রধান আসামির দায় স্বীকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:২৩ পিএম

স্কুলছাত্রী বিন্তি হত্যায় প্রধান আসামির দায় স্বীকার

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সিয়াম দায় স্বীকার করেছেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার আসামিকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে হাজারীবাগ থানার একটি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার শারমিন বিন্তি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের দাবি, পূর্বপরিচিত সহপাঠী সিয়াম এ ঘটনায় জড়িত।

বৃহস্পতিবার ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা তারিকুজ্জামান অভিযুক্তকে আটকের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে এক যুবককে আটক করা হয়েছে।

জেএইচআর

Link copied!