ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলা

সাবেক ডিআইজিকে কারাগারে পাঠানোর নির্দেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ০২:৪৪ পিএম

সাবেক ডিআইজিকে কারাগারে পাঠানোর নির্দেশ
ফাইল ছবি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার এমন নির্দেশ দেন আদালত।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি। সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম জানায়, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগ রয়েছে সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলের বিরুদ্ধে। আজ মঙ্গলবার তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়।

উল্লেখ্য, আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি একসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। পরবর্তীতে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হন।

এএন

Link copied!