ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হাইকোর্টে আগাম জামিন চাইলেন আমির হামজা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ১০:২৯ এএম

হাইকোর্টে আগাম জামিন চাইলেন আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা তার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন। 

সোমবার বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে।

এর আগে, ২১ এপ্রিল সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে এই আদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, পূর্বে আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। কিন্তু নির্ধারিত তারিখে তিনি উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলাটি দায়ের করেন সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তিনি অভিযোগ করেন, আমির হামজা প্রকাশ্যে ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে মানহানি করেছেন এবং ইসলাম ধর্ম সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করা হয়।

উল্লেখ্য, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ। পরবর্তীতে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে দেওয়া এক আলোচনায় আমির হামজা তাকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন, যা নিয়ে এই আইনি জটিলতার সৃষ্টি হয়েছে।

এম জি
 

Link copied!