ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
ঢাকা বার নির্বাচন

দুই দিনে ভোট দিয়েছেন ৩৪ শতাংশ আইনজীবী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০৮:১৭ পিএম

দুই দিনে ভোট দিয়েছেন ৩৪ শতাংশ আইনজীবী

দেশের বৃহত্তম বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই নির্বাচনে মোট ভোটারের ৬৬ শতাংশই ভোট দান থেকে বিরত ছিলেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হলেও ভোটারদের উপস্থিতির হার ছিল মাত্র ৩৪ শতাংশ।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন জানান, ২০ হাজার ৭৮৫ জন ভোটারের মধ্যে দুই দিনে মোট ৭ হাজার ৬৯ জন আইনজীবী ভোট দিয়েছেন। এর মধ্যে প্রথম দিন ২ হাজার ৭৫৯ জন এবং দ্বিতীয় দিন ৪ হাজার ৩১০ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। 

শুক্রবার জুমার নামাজের পর ভোট গণনা শুরু হবে এবং ওই দিন রাত অথবা শনিবার সকালে ফলাফল ঘোষণা হতে পারে বলে তিনি জানান।

নির্বাচনে ২৩টি পদের বিপরীতে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত ‘নীল প্যানেল’ এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ‘সবুজ প্যানেলে’র মধ্যে। 

দুই প্যানেলের ৪৬ জন প্রার্থী ছাড়াও আরও ৮ জন স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন পদে লড়ছেন। নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

অন্যদিকে সবুজ প্যানেল থেকে লড়ছেন সভাপতি প্রার্থী এস এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. আবু বাক্কার সিদ্দিক।

উল্লেখ্য যে, বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল এই নির্বাচনে নেই। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সমিতির তৎকালীন নেতৃত্ব আত্মগোপনে চলে যান। 

পরবর্তীতে ১৩ আগস্ট বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা একটি অ্যাডহক কমিটি গঠন করে সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সেই ধারাবাহিকতায় এই নির্বাচন অনুষ্ঠিত হলো।

জেএইচআর

Link copied!