ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৭, ২০২৬, ০১:০৬ পিএম

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

হামের টিকা কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন। আবেদনে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে, যাতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়।

রিটে কেবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, জনপ্রশাসন সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

এর আগে ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন ওই আইনজীবী।
এম জি

Link copied!