ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ভিসি ট্রাইব্যুনালে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৭, ২০২৬, ০১:৩৪ পিএম

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ভিসি ট্রাইব্যুনালে

জুলাই গণঅভ্যুত্থানের সময় আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার দুপুর ১২টা ২৪ মিনিটের দিকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

এর আগে ৯ এপ্রিল একই মামলায় ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন। ওই রায়ে প্রধান আসামি হিসেবে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের পর ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়।

পরে শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এম জি

Link copied!