ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন পেছাল ৯৫ বার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৮, ২০২৬, ০১:৫২ পিএম

রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন পেছাল ৯৫ বার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবারও পিছিয়েছে। আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন আগামী ২ জুলাই। এ নিয়ে মোট ৯৫তম বার প্রতিবেদন দাখিলের সময় পরিবর্তন হলো।

সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি পুলিশ এদিনও প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সুইফট কোড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরে অর্থ ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনোতে স্থানান্তরিত হয়। এর মধ্যে প্রায় দেড় কোটি ডলার উদ্ধার করা গেলেও বাকি প্রায় ৬ কোটি ৬৪ লাখ ডলার এখনো অদৃশ্য।

পরবর্তীতে অর্থ উদ্ধারের চেষ্টা হিসেবে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন আদালতে মামলা করে বাংলাদেশ ব্যাংক। তবে আদালত পরবর্তীতে মামলাটি খারিজ করে দেয়, কারণ ওই আদালতের এখতিয়ার নেই বলে রায় দেওয়া হয়।

এম জি
 

Link copied!