আমার সংবাদ ডেস্ক
জুন ১৬, ২০২৬, ০৩:০২ পিএম
জুলাই আন্দোলনের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতের জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার এই জামিন মঞ্জুর করেন।
এদিন দুপুরে উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিনের এই আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর নীলক্ষেত এলাকায় পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীনদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ।
এ ঘটনায় তার শ্যালক আবদুর রব বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এবং রাজনৈতিক ব্যক্তিত্বসহ আরও বহুজনকে আসামি করা হয়।
এএন