ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শামসুল হক টুকু হচ্ছেন ডেপুটি স্পিকার

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৮, ২০২২, ০৪:৫০ পিএম

শামসুল হক টুকু হচ্ছেন ডেপুটি স্পিকার

অ্যাডভোকেট ফজলে রাব্বীয় মিয়া মুত্যুতে ডেপুটি স্পিকারের আসনে বসছেন শামসুল হক টুকু। রোববার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেবেন তিনি।

সংসদের আইন শাখার এক কর্মকর্তা বলেন, শামসুল হক টুকুসহ তার পরিবারকে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফোন দেওয়া হয়েছে।

শামসুল হক টুকু পাবনা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের চেম্বারে রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন।

এর আগে বিকেল ৫টায় সংসদ অধিবেশন বসবে। ডেপুটি স্পিকার নির্বাচনের পর শোকপ্রস্তাব তুলবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রেওয়াজ অনুযায়ী প্রয়াত ডেপুটি স্পিকারের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে। এর আগে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হবে।

এবি

Link copied!