ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

হাসপাতালের সাইনবোর্ডে লাইসেন্স নম্বর-মেয়াদোত্তীর্ণ তারিখ থাকতে হবে

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২, ২০২২, ০৫:২৭ পিএম

হাসপাতালের সাইনবোর্ডে লাইসেন্স নম্বর-মেয়াদোত্তীর্ণ তারিখ থাকতে হবে

দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংক সমূহে লাইসেন্স নম্বর ও মেয়াদোত্তীর্ণের তারিখ সাইনবোর্ডে উল্লেখ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. মো. বেলাল হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংক সমূহে লাইসেন্স নম্বর মেয়াদোত্তীর্ণের তারিখসহ সাইনবোর্ডে ঝুলিয়ে রাখাতে হবে।

এটি প্রয়োজনে কিউআর কোডসহ ডিসপ্লে করতে হবে, না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নির্দেশনাটি সারাদেশের বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ, ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেনারেল সেক্রেটারিকে পাঠানো হয়েছে।

 

টিএইচ 

Link copied!