ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে রোমে কৃষিমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৫, ২০২২, ০৫:৩৬ পিএম

বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে রোমে কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে ইতালির রাজধানী রোমে গিয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) সকালে তিনি রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘স্বাস্থ্যকর খাবার, সুস্থ গ্রহ’ (হেলদি ডায়েট, হেলদি প্ল্যানেট) প্রতিপাদ্যে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ সম্মেলন।  

কৃষিমন্ত্রী সেখানে ‘বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণ করবেন। কৃষিখাতের রূপান্তরে বিনিয়োগ বাড়াতে কাজ করছে এফএও। সেজন্য, এফএও ১৮ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ‘বিনিয়োগ সম্মেলন’র আয়োজন করেছে।

কৃষিমন্ত্রী আগামী ২২ অক্টোবর দেশে ফিরবেন বলে কথা রয়েছে।

এবি

Link copied!