ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পদ্মা নদী থেকে ২ শিশুর মৃতদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২২, ০২:৪৪ পিএম

পদ্মা নদী থেকে ২ শিশুর মৃতদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। নিহত শিশুরা পূর্ব ফিলিপনগর গোলাবাড়ি এলাকার রিপনের ছেলে রিফাত (৮) ও কুষ্টিয়ার ইবি থানার মজিবরের ছেলে মুরসালিন (৬)।

দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় পদ্মা নদী থেকে বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মুরসালিন ফিলিপনগরে নানা বাড়ি বেড়াতে এসেছিল। বুধবার বেলা ১১টার দিকে মুরসালিন ও রিফাত খেলার ছলে পদ্মা নদীর ধারে যায়। এ সময় তারা নদীতে একটি টিনের তৈরি ডিঙ্গি নৌকা দেখে তাতে চড়ে। পরে নৌকাটি পদ্মা নদীতে ডুবে গেলে দুই শিশু নিখোঁজ হয়।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সদস্য মামুন অর রশিদ জানান, বুধবার রাত ১১টার দিকে এলাকাবাসী শিশু দুটির লাশ নদীতে  ভাসতে দেখে উদ্ধার করে। রিফাত ও মুরসালিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কেএস 

Link copied!