ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কৃষি আবহাওয়া প্রকল্পের জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৫, ২০২৪, ১০:৩৬ পিএম

কৃষি আবহাওয়া প্রকল্পের জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে। কাজেই নির্ভরযোগ্য কৃষি আবহাওয়া বিষয়ক তথ্য কৃষকদের মাঝে সময়মতো পৌঁছে দেওয়া কৃষি প্রধান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে বিরূপ আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে যেমন ফসল রক্ষা করা যাবে তেমন অনুকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানো যাবে। সে কারণেই বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, আবহাওয়া এবং নদ নদীর সামগ্রিক অবস্থা সম্পর্কিত উন্নত মানের এবং নির্ভরযোগ্য তথ্য কৃষকের কাছে পৌঁছানো এবং এ সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহের উন্নত পদ্ধতি ব্যবহারে ডিএই‍‍`র সক্ষমতা বৃদ্ধি করা।

প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি প্রকল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/সংস্থা/কর্মকর্তাদের অবহিত করা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে

পর্যালোচনার জন্য প্রকল্পের জাতীয় কর্মশালা গত ১০.০৬.২০২২ তারিখ দুপুর ০২.০০ টায় সম্মেলন কক্ষ, তুলা উন্নয়ন বোর্ড, ফার্মগেট, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মলয় চৌধুরী, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: তাজুল ইসলাম পাটোয়ারী, পরিচালক, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সভাপতিত্ব করেন জনাব বাদল চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মশালায় মূল প্রবন্ধ ও প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. মো: শাহ কামাল খান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রকল্প পরিচালকবৃন্দ, কৃষি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, কৃষিতথ্য সার্ভিস এর প্রতিনিধিবৃন্দ, গবেষণা প্রতিষ্ঠান বিএআরআই, বিআরআরআই, বিজেআরআই, বিএসআরআই, বিডব্লিউএমআরআই, বিআইএনএ-এর বিজ্ঞানী; প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন।

মূল প্রবন্ধে প্রকল্প পরিচালক ড. মো: শাহ কামাল খান প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান এ প্রকল্পের মাধ্যমে নির্ভরযোগ্য কৃষি আবহাওয়া এবং জলবায়ু বিষয়ক ঝুঁকি সংক্রান্ত তথ্য উপাত্ত কৃষকের উপযোগী করে প্রস্তুত করে তা বিভিন্ন সম্প্রসারণ পদ্ধতির মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দেওয়া হয়। এটি বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পের আওতায় ইতোমধ্যে বামিস পোর্টাল স্থাপন, ৪৮৭ টি উপজেলায় কিওস্ক স্থাপন, ১২ টি কমিউনিটি রেডিও, ৬৪ জেলা ও ডিএই সদরদপ্তরে ডিজিটাল ডিসপ্লে বোর্ড, ৪০৫১ টি ইউনিয়ন পরিষদে কৃষি আবহাওয়া এনালগ ডিসপ্লে বোর্ড স্থাপন ও এসএএওদের কৃষি আবহাওয়া এবং জলবায়ু বিষয়ক তথ্য প্রেরণের জন্য ইন্টারনেট কানেক্টিভিটি সহ ৬৬৬৪ টি ট্যাব সরবরাহ করা হয়েছে; কৃষি আবহাওয়া বিষয়ে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে দুটি কৃষি বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে কৃষি আবহাওয়া বিভাগ। কৃষি আবহাওয়া তথ্য প্রাপ্তি সহজ করার জন্য ১৬০টি এগ্রোমেট ওয়েদার স্টেশন স্থাপন করা হয়েছে। 

এছাড়াও প্রকল্পের আওতায় সাব সিজনাল থেকে সিজনাল ফোরকাস্ট প্রদান, ফসল আবহাওয়া পঞ্জিকা তৈরি করা হয়েছে। জরুরি অবস্থায় কৃষি আবহাওয়া সম্পর্কিত পরামর্শসমূহ এসএমএস ও ভয়েজ ম্যাসেজের মাধ্যমে প্রকল্পের অন্তর্ভুক্ত কৃষক প্রতিনিধিগণ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়। বিভিন্ন সম্প্রসারণ পদ্ধতিতে প্রেরিত কৃষি আবহাওয়া পরামর্শ সম্পর্কিত ক্ষুদে বার্তা প্রতিকূল আবহাওয়ায় কৃষি ক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে সহায়তা করে আসছে।

উপস্থিত অংশগ্রহণকারীবৃন্দ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে মতামত ও পরামর্শ প্রদান করেন। প্রকল্প পরিচালকসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণকারীবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং প্রকল্পের সফল বাস্তবায়নে প্রকল্প সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আরএস

Link copied!